Posts

শুভ হোলি 2

Image
শুভ হোলি এত বছর কাটিয়ে আজ আমি  অনেক ঝড় ঝাপটায়।  মনের দরজা বন্ধ আজ হয়েছে তার, প্রতি গর্ব আর ভালোবাসায়।  কাছে নেই, তবু যেন সে  সর্বক্ষণ  আমার অনুভবে আছে।   নেই তার স্পর্শ, তার নিঃশ্বাস নেই  আছে  তার উষ্ণ অনুভূতি আসে-পাশে।   তবুও আমরা আজ অনেকটা  সুখী নিজেদের সাথে।   আনন্দিত নিজেদের ভালোবাসায়, একে  অপরের বোঝা-পরার মাঝে।  হোলির দিনে আজ যেন  ভালোবাসার রঙটা সম্পূর্ণ।   তার সঙ্গ পেয়ে আমি আজ  আমার জীবনে পরিপূর্ণ।   সাথে থেকো, পাশে থেকো  তুমি এভাবে সারা জীবন।  চাই একটা ছোট্ট মত, তোমার  সাথে বেঁচে থাকার জীবন।  

শুভ হোলি

Image
শুভ হোলি  আজকে হোলির শুভক্ষণে  অন্ধকারে ঢেকেছে এ মনটা।   সে যে নেই কাছে এখন, খুবই  দরকার তার উপস্থিতিটা।   আজ আবির যেন কতই  ফ্যাকাশে রঙ ধারণ করেছে।   আমার মনটাকে আনমনা করে  সব রসটুকু নিগড়ে নিয়েছে।   সে যে জানে এখন তার উপস্থিতিটা  আমার মুখের হাসি।   সেই নিস্কলঙ্ক চোখের মধ্যে আছে  লুকিয়ে আমার মনের খুশি। আবির আছে, রঙও আছে, শুধু  রঙ নেই যেন আমার মনে।   এই নির্বাক মনটা যেন সাড়া  পায় না মিজের প্রাণে।  

তোমাকে কাছে পেয়ে

Image
তোমাকে কাছে পেয়ে   এ হৃদয়ে তুমিই আছো আজ  আছে শুধু তোমারই ছোঁয়া।  পেয়েছি কষ্ট সবার থেকে, কখনও  সফল হয়নি চাওয়া-পাওয়া।   মনের মাঝে জমা আছে  অনেক কিছুর ব্যাথা।   কষ্টের দিনে মনে পড়ে যায়  তোমার একটু কাছে আসা।   তোমার ভালোবাসা আমার কাছে  এসেও যেন হারিয়ে যায়।   মনের জমা স্বপ্নগুলো সত্যি  হয়েও না হয়েই রয়ে যায়।   মনের পাখি শুধুই ডাকে  তোমার নামটা তার সুরে।   ডাকের শেষে স্বপ্ন ভেঙে  তুমি যেন কতই দূরে।   মন চায় তোমার একটু স্পর্শ আমার, এই অশরীরি মনের মাঝে।  নিঃসঙ্গতা গুমড়ে মারে আমাকে  রাতের একাকী বিছানার মাঝে।  

শুভ জন্মদিন

Image
শুভ জন্মদিন  হঠাৎ করে জন্মে গেলো  ছোট্ট একটা প্রান।   চোখ ফুটতেই বললো যেন  ফিরে পেলাম জান।   মায়ের মধ্যে একটু করে  বেড়ে উঠলাম আমি।   অনেক দিনে বললো মা  সোনা,  এবার বেরিয়ে এসো তুমি।   মা'কে আমি অনেক জ্বালিয়ে  দেখলাম পৃথিবীর আলো।   জন্মে আমি বুঝতে পারলাম  মা যে আমার কত ভালো।   সেদিন থেকে একটু করে  আজকের বড়ো হয়ে ওঠা।   আজ যেন আমি এক নারী  সেদিনের সেই ছোট্ট মেয়েটা।   আমার ভালোলাগার মাঝে  অনেক এসেছে মানুষ।   তবুও যেন একটি মানুষের অবদানে  আজ আমি এক পরিণত মানুষ।   ভালোলাগা গুলো যেন এখনকার  সব একটা Infatuation . But I think that  is not my mind's Satisfaction.

একটি বিশেষ দিন

Image
একটি বিশেষ দিন   অনেক দিনের আশায় যেন  নানান রঙ এ বুক বেঁধে।   সেদিন ভোরের সূর্যের সাথে  এলে তুমি আমার কাছে।   শীতল শরীরে উষ্ণ প্রেমের ছোঁয়া  যেন আকাশের মেঘে ঢাকা তারা।   অনেক বিপ্লব করে মন শুনলো  দুটো শরীরের খেলা।  বিছানাটা ভীষণ চেনা যদিও, তুমি ছিলে আমার পাশে।  দুজনের দুটি মন ছিল  আমাদের তখনকার সহবাসে।   প্রেমটা ছিল প্রচুর পরিমানে  সেই দুজোড়া ঠোটে।   তোমার ঠোট দুটো মিললো  যেন, এসে আমার বুকে।  

তোর ঠোটঁ

Image
তোর ঠোটঁ   ঠোটের মাঝে জমা যেন  সারাদিনের ক্লান্তি।   দুটি দেহ এক হলে  আসবে দেহে শান্তি।   তোর কথা বলাও তো  ওই দুটি ঠোটের থেকে।   আমি যেন মুগ্ধ একপ্রকার  তোর ওই অসাধারণ ব্যবহারে।  

ক্ষনিকের তুমি

Image
ক্ষনিকের তুমি  আজকের চাওয়াটা যেন  হঠাৎ করে চলে আসা।   তাই তো কাছে যাওয়া  পেতে তোমার ভালোবাসা।   চিনলাম তোমায় নতুন করে  আমাদের ক্ষনিকের সহবাসে।   কি সুন্দর একটা হাসি ছিল  তোমার মিষ্টি ঠোটের পাশে।